স্বাস্থ্য

প্রতি দশ হাজারে ১৭ জন শিশু অটিস্টিক: ইপনা

ইপনার পরিচালক প্রফেসর ডা. শাহিন আক্তার
ইপনার পরিচালক প্রফেসর ডা. শাহিন আক্তার

প্রতি দশ হাজারে ১৭ জন শিশু অটিস্টিক— এর মধ্যে গ্রাম এলাকায় ১৪ জন।

আর শহর এলাকায় প্রতি দশ হাজারে ২৫ জন। অটিজম আক্রান্ত মেয়ে শিশুর চেয়ে ছেলে শিশুর সংখ্যা প্রায় আড়াই গুণ বেশি।

ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজ অর্ডার অ্যান্ড অটিজম-ইপনা অটিজম নিয়ে করা তাদের জরিপের ফলাফলে এ তথ্য দিয়েছে।

গতবছরের মে থেকে নভেম্বর পর্যন্ত এ জরিপ করা হয়।

বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত জরিপের ফলাফলা প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যপ্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন- অটিজম নিয়ে কাজ করতে এই জরিপ বিশেষ ভূমিকা রাখবে।

অটিজম নিয়ে ২০১৭ সালের মে থেকে নভেম্বর পর্যন্ত করা জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএম ইউ এর ইনস্টিটিউট অব পেডিয়েট্রিক নিউরোডিজ অর্ডার অ্যান্ড অটিজম-ইপনা।

জরিপের বিস্তারিত তুলে ধরেন ইপনার পরিচালক প্রফেসর ডা. শাহিন আক্তার।

জরিপের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের ৮টি বিভাগের ৩০টি জেলার ৮৫টি এলাকায় ১৬ থেকে ৩০ মাস বয়সী মোট ৩৮ হাজার ৪৪০ জন শিশুর ওপর পরিচালিত জরিপে দেখা গেছে- প্রতি দশ হাজারে ১৭ জন শিশু অটিস্টিক। এর মধ্যে ১৪ জন গ্রাম এলাকায় আর শহরে প্রতি দশ হাজারে ২৫ জন শিশু অটিস্টিক। যেখানে মেয়ে শিশুর চেয়ে ছেলে শিশুর সংখ্যা প্রায় আড়াই গুণ বেশি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী অটিজমের কিছু কারণ তুলে ধরে এই জরিপের মাধ্যমে অটিজম নিয়ে কাজ করার কথা জানান।

বিশেজ্ঞরা অস্টিটিক শিশুদেরকে বিশেষ শিশু হিসেবে আখ্যায়িত করার আহ্বান জানান। বলেন, এ বিষয়ে সমাজে আরো সচেতনতা বাড়াতে হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ