স্বাস্থ্য

বিএসএমএমইউতে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

খালেদা জিয়া
খালেদা জিয়া

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগের ব্যবস্থাপত্র অনুযায়ীই চিকিৎসা চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুনও বোর্ডের চিকিৎসকদের সঙ্গে উপস্থিত ছিলেন।

রোববার বোর্ডের পক্ষ থেকে প্রেস ব্রিফ করা হয়।

হাইকোর্টের নির্দেশে চিকিৎসার জন্য শনিবার বিকালে খালেদা জিয়াকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।

সেখানের দুটি কেবিন তার জন্য রাখা হয়েছে, সেখানেই তিনি অবস্থান করছেন।

তবে বিএনপি নেত্রীর চিকিৎসায় পুনর্গঠিত মেডিকেল বোর্ড নিয়ে আপত্তি তুলেছেন বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন-ড্যাব।

প্রায় আট মাস কারাবন্দী খালেদা জিয়াকে গত এপ্রিল মাসে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য একবার আনা হয়েছিল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ