স্বাস্থ্য

সিটিস্ক্যান করানো হলো খালেদা জিয়াকে

খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হঠাৎ বুকে ব্যথা অনুভব হওয়ায় তার সিটিস্ক্যান করানো হয়েছে।

সিটিস্ক্যানের রিপোর্ট জেনে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ।

ভর্তির পর থেকে এখন পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার স্থিতিশীল আছে বলেও জানিয়েছেন বিএসএমএমইউয়ের পরিচালক।

তবে বিএনপি পন্থী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব খালেদা জিয়ার সিটিস্ক্যান অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করা হয়েছে বলে অভিযোগ করেছে।

হাইকোর্টের নির্দেশে গত ৬ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। এরপর থেকে এখানেই চলছে তার চিকিৎসা।

ভর্তি হওয়ার প্রায় তিন সপ্তাহ পর আজ-বুধবার দুপুরে সিটিস্ক্যানের জন্য হাসপাতালের কেবিন থেকে বের হন বিএনপি নেত্রী।

মঙ্গলবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি।

এসময় তিনি কেমন আছেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেননি খালেদা জিয়া-তবে তিনি মৃদু হাসছিলেন।

বিকাল পৌনে ৩টার দিকে সিটিস্ক্যান শেষে খালেদা জিয়াকে কেবিন ব্লকের ৬১২ নম্বর কক্ষে নিয়ে যাওয়া হয়।

পরে বিএসএমএমইউ'র পরিচালক জানান-খালেদা জিয়ার সিটিস্ক্যানের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তার স্বাস্থ্য স্থিতিশীল আছে বলেও এসময় জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ