স্বাস্থ্য

সীতাকুণ্ডে নৌকার প্রার্থীর প্রচারণায় পেট্রোল বোমা, দগ্ধ ৩

সীতাকুণ্ডে নৌকার প্রার্থীর প্রচারণায় পেট্রোল বোমা, দগ্ধ ৩
সীতাকুণ্ডে নৌকার প্রার্থীর প্রচারণায় পেট্রোল বোমা, দগ্ধ ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে নৌকার প্রার্থীর প্রচারণা লক্ষ্য করে ছোঁড়া পেট্রোল বোমায় তিন জন দগ্ধ হয়েছেন।

বেলা ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার মাদাম বিরিহাটে চট্টগ্রাম ৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের প্রচারের মধ্যে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান মৃণাল কান্তি দাশ বলেন, আহতদের মধ্যে সাদ্দাম হোসেন (২৮), মোহাম্মদ রায়হান (২০) ও তৈয়ব উদ্দিন (২৮) বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। পোড়ার পরিমাণ ১০ শতাংশের নিচে হওয়ায় তাদের কারও জীবন শঙ্কা নেই। আর আবু সালেহ মো. শামসুদ্দিন (৪২) ও মো. নুরুদ্দিন (৪২) রডের আঘাতে আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনার জন্য প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর লোকজনকে দায়ী করেছেন দিদারুল আলম।

সীতাকুণ্ড আসনে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির উত্তর জেলা কমিটির আহবায়ক আসলাম চৌধুরীর বড়ভাই ইসহাক কাদের চৌধুরী।

এদিকে, লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি পার্থী আ স ম রবের দুটি নির্বাচনী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ