স্বাস্থ্য

দেশীয় ক্যাপসুল দিয়েই চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

 দেশীয় ক্যাপসুল দিয়েই চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
দেশীয় ক্যাপসুল দিয়েই চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

দেশীয় কোম্পানির তৈরি ক্যাপসুল দিয়ে সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু —এ কথা জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ল্যাবে পরীক্ষা-নিরীক্ষার পর শিশুদের তা খাওয়ানো হচ্ছে।

শনিবার ঢাকা শিশু হাসপাতালে ভিটামিন ‘এ’’প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, সারাদেশে আড়াই কোটি শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে— এ বিষয়ে আমরা কোনো ঝুঁকি নিতে পারি না তাই আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রতিবারের মতো এবারও সারাদেশের এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রে এ ক্যাম্পেইন চলছে—মন্ত্রী বলেন, এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর সুস্থতা নিশ্চিত করা সম্ভব হবে। আমি মা-দের বলবো, ক্যাপসুলটি খাওয়ানোর আগে শিশুকে বুকের দুধ খাওয়ান, সুষম খাদ্য খাওয়ান। কেননা, শিশুর পেট ভরা থাকলে ক্যাপসুল খাওয়ানোর পর কোনো জটিলতা সৃষ্টি হবে না। তাছাড়া কোনো গুজবে কান দেবেন না। আমাদের আরও ২০ হাজার অস্থায়ী কেন্দ্রে ক্যাম্পেইনটি চলছে।

এ ক্যাম্পেইন আরও দুই-তিন দিন চলবে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, দেশের প্রত্যন্ত এলাকাসহ সারাদেশে এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, এটা নিশ্চিত করবো আমরা। এ কারণে আজ ছাড়াও আগামী দুই থেকে তিন দিন চলবে ক্যাম্পেইনটি।

এর আগে বাদ যাওয়া ‘এ’ প্লাস ক্যাম্পেইনের তদন্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তদন্তে এখন পর্যন্ত এমন কোনো রিপোর্ট আসে নাই যে আমরা গভীরভাবে চিন্তিত হবো। আমাদের ল্যাবে আগের ক্যাপসুলের পরীক্ষা-নিরীক্ষা চলছে। শেষ হলে আমরা পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট হাতে পাবো।

শনিবার মন্ত্রী বেলুন উড়িয়ে ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এরপর স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত শিশু হাসপাতালের অডিটোরিয়ামে ক্যাম্পেইন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন জাহিদ মালেক।

এদিকে, অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং শিশুমৃত্যু রোধে সারাদেশে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙ্গের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

খুলনার খালিশপুরে সূর্যের হাসি ক্লিনিকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এবার খুলনা বিভাগে ৬ থেকে ১১ মাস বয়সী ২ লাখ ৮৬ হাজার ৬১৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৬ লাখ ৩৯ হাজার ৮০২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সকাল দশটায় নাটোর আধুনিক সদর হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। জেলার ৭টি উপজেলার ৫২টি ইউনিয়নের ১ হাজার ৩৮৮টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এছাড়া নড়াইল, পিরোজপুর, রাজবাড়িসহ সারাদেশে চলছে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ