স্বাস্থ্য

দগ্ধ রোগীদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ : স্বাস্থ্যমন্ত্রী

জাহিদ মালিক
জাহিদ মালিক

রাজধানীর চকবাজারে আগুনে দগ্ধদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

বৃহস্পতিবার সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাহিদ মালিক বলেন, ঢাকা মেডিক্যালসহ কয়েকটি হাসপাতালে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, নিমতলির ঘটনার পুণরাবৃত্তি হচ্ছে চকবাজারের ঘটনা।

ওই এলাকায় অবৈধভাবে রাসায়নিক পদার্থ নিয়ে যারা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়ার জন্য শিল্প মন্ত্রণালয়কে অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ