স্বাস্থ্য

সংশ্লিষ্ট খবর:

  • চকবাজার অগ্নিকাণ্ড: ভর্তি ৯ জনের অবস্থা ঝুঁকিপূর্ণ

চকবাজারে অগ্নিকাণ্ড: মরদেহ হস্তান্তর শুরু

চকবাজারে অগ্নিকাণ্ড: মরদেহ হস্তান্তর শুরু
চকবাজারে অগ্নিকাণ্ড: মরদেহ হস্তান্তর শুরু

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের শনাক্ত হওয়া লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মরদেহগুলো হস্তান্তর শুরু হয়।

ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, যাদের মরদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে সেগুলো তাদের স্বজনদের বুঝিয়ে দেয়া হচ্ছে।

আর সার্বিক দায়িত্বে থাকা ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সেলিম রেজা বলেন, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আমরা ৩৭টি মরদেহ শনাক্ত এবং এর মধ্যে থেকে ২২টি হস্তান্তর করেছি।

এখন পর্যন্ত যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে:

কামাল হোসেন (৪৫), পিতা: নূর মোহাম্মদ, বেগমগঞ্জ, নোয়াখালী

অসি উদ্দিন (২৩), পিতা: নাসির উদ্দিন, ধানমণ্ডি, ঢাকা

মোশাররফ হোসেন (৪৩), পিতা: মো. মাহফুজুর রহমান, নোয়াখালী

হাফেজ মো, কাউসার আহমেদ (২৬), পিতা: মো. খলিলুর রহমান, শ্রীপুর, হোমনা, কুমিল্লা

আলী হোসেন (৬৫), পিতা: মৃত বুলু মিয়া, নাটেশ্বর, সোনাইমুড়ী, নোয়াখালী

মো. ইয়াসিন (৩৩), পিতা: মৃত আবদুল আজিজ, ১৭ কেবি রোড, চকবাজার, ঢাকা

শাহাদৎ হোসেন (৩০), পিতা: মৃত মোসলেম উদ্দিন, নারায়ণপুর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা

আবু বকর সিদ্দিক (২০), মোহাম্মদপুর, হাজীগঞ্জ, চাঁদপুর

জুম্মন (৫২), ৩২/৩২ ওয়াসা রোড, চকবাজার ঢাকা

মজিবুর হওলাদার (৫০), সন্তোষপুর, মির্জাগঞ্জ, পটুয়াখালী

হেলাল উদ্দিন (৩২), নাটেশ্বর, সোনাইমুড়ী, নোয়াখালী

আশরাফুল হক (২০), পিতা: মৃত জামশেদ মিয়া, ফরহাদাবাদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

ইমতিয়াজ ইমরোজ রাসু (২২), পিতা: নজরুল ইসলাম, বেড়া, পাবনা

মো. সিদ্দিক উল্লাহ (৪৫), নাটেশ্বর, সোনাইমুড়ী, নোয়াখালী

মাসুদ রানা (৩৫), পিতা: সাহেব উল্লাহ, নাটেশ্বর, সোনাইমুড়ী, নোয়াখালী

আবু রায়হান (৩১), ৪৬/২, ওয়াটার ওয়ার্কস রোড, চকবাজার, ঢাকা

আরাফাত আলী (৩), পিতা: মৃত মোহাম্মদ আলী, ৪৬/২, ওয়াটার ওয়ার্কস রোড, চকবাজার, ঢাকা

মোহাম্মদ আলী (২২), ৪৬/২, ওয়াটার ওয়ার্কস রোড, চকবাজার, ঢাকা

মাহবুবুর রহমান রাজু (২৯), পিতা: সাহেব উল্লাহ, নাটেশ্বর, সোনাইমুড়ী, নোয়াখালী

এনামুল হক কাজী (২৮), পিতা: মোতালেব কাজী, রামপুর, মির্জাগঞ্জ, পটুয়াখালী

সিয়াম আরাফাত (১৯), পিতা: মো. ইসমাইল, ৪ নাজিমউদ্দিন রোড, বংশাল, ঢাকা

ওমর ফারুক (৩০), পিতা: আবদুল করিম, মুন্সিকান্দি, নড়িয়া, শরীয়তপুর

এর আগে বুধবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জনের প্রাণহানি হয়েছে বলে বৃহস্পতিবার দুপুরে জানায় ফায়ার সার্ভিস। তবে এর আগে এ ঘটনায় নিহতের সংখ্যা ৭৮ বলে জানিয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপতাল।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন।

তিনি জানান, উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলো। তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুর্ঘটনস্থলে থাকবে।

আগুনে নিহতদের অধিকাংশকেই শনাক্ত করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ; খোঁজ নেই অনেকের। নিহতদের মধ্যে ৫৬ জন পুরুষ, ৭ জন নারী ও ৪ শিশু রয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ দুপুরে এক ব্রিফিংয়ে জানান, অগ্নিকাণ্ডে ৬৭টি মরদেহ উদ্ধার হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে; যা আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদনে দেবে বলে জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ