স্বাস্থ্য

চকবাজারে অগ্নিকাণ্ড

স্বজনদের কাছে ৪৭ জনের মরদেহ হস্তান্তর

মরদেহ হস্তান্তর
মরদেহ হস্তান্তর

চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধদের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরইমধ্যে উদ্ধার হওয়া ৬৭ জনের মৃতদেহের মধ্যে শনাক্তের পর এ পর্যন্ত ৪৭ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অনেকের দাফনও সম্পন্ন হয়েছে। বাকিদের শনাক্ত করা সম্ভব হয়নি।

মরদেহ সনাক্ত করতে ঢাকা মেডিকেলে সিআইডির কাছে ডিএনএ'র নমুনা জমা দিচ্ছেন স্বজনরা।

আর আগুনে দগ্ধ ৯ জনের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। মারাত্মকভাবে দগ্ধ এসব রোগীর অবস্থা এখনো আশাংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, নিহত ৬৭ জনের মরদেহের মধ্যে ৪৭ জনকে শনাক্ত করা গেলেও বাঁকি ২০ জনকে শনাক্ত করা সম্ভব হয়নি।

আর নিখোঁজদের খোঁজে ঢাকা মেডিকেলের মর্গের সামনে সিআইডির কাছে ডিএনএ নমুনা জমা দিচ্ছেন তাদের স্বজনরা।

নমুনা সংগ্রহ করে দ্রুততম সময়ের মধ্যে এর রিপোর্ট দেয়া হবে বলে জানিয়েছে সিআইডি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ