স্বাস্থ্য

আজ ডায়াবেটিস সচেতনতা দিবস

ডায়াবেটিস সচেতনতা দিবস
ডায়াবেটিস সচেতনতা দিবস

ডায়াবেটিস রোগ সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবারের মতো বৃহস্পতিবার দেশব্যাপী ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। সমিতির অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলিও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৮টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ফ্রি হার্ট ক্যাম্প। সকাল সাড়ে ১০টায় বারডেম অডিটোরিয়ামে রোগী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। বেলা ১২টায় বারডেম অডিটোরিয়ামে আলোচনা সভা ও আদর্শ ডায়াবেটিক রোগীদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র প্রদান।

তবে অনিবার্য কারণে আজকের দিবসের শোভাযাত্রা ও ‘বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় কর্মসূচি’ বাতিল করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ