স্বাস্থ্য

চকবাজার ট্র্যাজেডি: অগ্নিদগ্ধ আরো একজনের মৃত্যু

চকবাজার ট্র্যাজেডি
চকবাজার ট্র্যাজেডি

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিদগ্ধ আরো একজনের মারা গেছেন— এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জনে।

শনিবার সকালে জাকির হোসেন নামের ওই ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ছিলেন তিনি। তার দেহের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল তার।

গত ২০ ফেব্রুয়ারি চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭ জনের মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি দগ্ধ অবস্থায় ৯ জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

জাকির হোসেনসহ হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন মারা গেলেন।

বার্ন ইউনিটে এখনো আরো দুইজন ভর্তি আছেন। আর বাকি তিনজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ