স্বাস্থ্য

হার্টে রিং পরানো হয়েছে ওবায়দুল কাদেরের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম করা হয়েছে। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটিতে রিং পরানো হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়য়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ রোববার সকালের চেয়ে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তবে ৭২ ঘণ্টা পার না হলে কিছু বলা যাবে না।

ওবায়দুল কাদের ভোরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বিএসএমএমইউতে নেয়া হয়। তিনি এখন সেখানেই চিকিৎসাধীন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ফজরের নামাজের পর হঠাৎ করে সেতুমন্ত্রীর শ্বাসপ্রশ্বাসের সমস্যা হচ্ছিল। তাকে দ্রুত বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পরীক্ষা করেন চিকিৎসকেরা। দ্রুত এনজিওগ্রামক করেন চিকিৎসকরা।

ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ