স্বাস্থ্য

কাদেরের হৃদযন্ত্র কৃত্রিম সাপোর্ট ছাড়াই স্বাভাবিকভাবে কাজ করছে

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার অগ্রগতি হয়েছে – জানিয়েছে ওই হাসপাতালের মেডিকেল বোর্ড।

মেডিকেল বোর্ড সদস্যরা জানিয়েছেন, কাদেরের হৃদযন্ত্রে স্থাপিত আইওবিপি মেশিন সরিয়ে নেয়া হয়েছে। কৃত্রিম সাপোর্ট ছাড়াই তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে আর তিনি ডাকেও সাড়া দিচ্ছেন।

বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এসব তথ্য জানান।

সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপ-প্রধান তথ্য অফিসার মো. আবু নাছের সাংবাদিকদের কাছে এ সংক্রান্ত ভিডিওবার্তা পাঠিয়েছেন।

ডা. রিজভী বলেন, কাদেরের কিডনি আগের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে। ঘুমের ওষুধের পরিমাণও কমিয়ে আনা হয়েছে— তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন।

তিনি আরো বলেন, ইনফেকশন অনেকটাই নিয়ন্ত্রণে এবং তার শারীরিক অবস্থার অগ্রগতি হয়েছে।

এর আগে ডা. ফিলিপ কোহ চিকিৎসার অগ্রগতি তৃতীয় দিনের মত ব্রিফ করেন।

ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও ডা. আবু নাসার রিজভী।

পরে ডা. রিজভী হাসপাতালের লবিতে সমবেতদের চিকিৎসা বিষয়ক অগ্রগতি অবহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নিজাম উদ্দীন হাজারী ও ছোট মনি, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র জাহাঙ্গীর আলমসহ সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটির নেতারা।

আগামীকাল -শুক্রবার বিকেলে ডা. ফিলিপ আবার ব্রিফ করবেন বলে জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ