স্বাস্থ্য

বিএসএমএমইউ হাসপাতালে ‘অনীহা’ প্রকাশ খালেদার

খালেদা জিয়া
খালেদা জিয়া

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আসতে ‘অনীহা’ প্রকাশ করেছেন।

রোববার সকালে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন তাদের প্রস্তুতির খবর জানানোর পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ তথ্য জানান।

খালেদা জিয়া আজকে আসবেন না বলে জানান বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।

যেকোনো সময় আসলেই খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করা হবে, নিয়মিত চেকআপের অংশ হিসেবেই তাকে এখানেই আনার ককথা ছিল বলে জানান তিনি।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী খালেদার চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতাল প্রস্তুত করা হয়— আমাদেরও প্রস্তুতি ছিল। কিন্তু তাকে জানানোর পর তিনি হাসপাতালে যেতে অনীহা প্রকাশ করেছেন।

এর আগে, ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন বলেন, কারা কর্তৃপক্ষ জানিয়েছে বিএনপি চেয়ারপারসন হাসপাতালে আনা হচ্ছে তাকে বিএসএমএমইউর কেবিন ব্লকে রাখা হতে পারে।

জানা গেছে, খালেদা জিয়াকে রাখার জন্য হাসপাতালের ২১ ও ২২ নম্বর কেবিন ঠিক করা হয়।

এদিকে, বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন - ড্যাবের' অভিযোগ এ হাসপাতালে তিনি সুচিকিৎসা পাননি বলেই নেত্রী এখানে আসতে রাজি হননি। ইউনাইটেডে চিকিৎসার দাবি জানান তারা।

গতবছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের করাদণ্ড দেয় বিশেষ আদালত। পরে হাইকোর্ট এ সাজা বাড়িয়ে ১০ বছর করে।

সেই থেকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ