স্বাস্থ্য

সীমিত হাঁটাচলা করতে পারছেন কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির স্বাস্থ্যের আরও উন্নতি হয়েছে।

তিনি সীমিত পর্যায়ে হাঁটাচলা করতে পারছেন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী।

সোমবার সকালে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় কাদেরকে আগামীকাল –মঙ্গলবার সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে বলেন তিনি।

তিনি বলেন, কাদের আজ সকালে পরিবারের সদস্য, সংসদসদস্য একরামুল করিম চৌধুরী এমপি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেছেন।

এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি জনাব কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান।

এ সময় উপস্থিত ছিলেন জনাব কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, ভাগ্নে লে. কর্নেল ফখরুদ্দীন আহম্মদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।

পরে বাংলাদেশে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগনবকের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ