সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি বুধবার করা হবে।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডাক্তার আবু নাসার রিজভী বলেন, ওবায়দুল কাদেরের হৃদপিণ্ডে বাইপাস সার্জারি করবেন তার চিকিৎসায় ডাক্তার ফিলিপ কোহের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য, কার্ডিওথোরাসিক সার্জন ডাক্তার সিবাস্টিন কুমার সামি।
তিনি আরো বলেন, কাদেরের রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সব ঠিক থাকলে বুধবার তার বাইপাস সার্জারি করা হবে।
কাদেরের পরিবার এ সময় দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: