স্বাস্থ্য

বাংলাদেশে সনাক্তের বাইরে ২৬% যক্ষারোগী

বাংলাদেশে সনাক্তের বাইরে ২৬% যক্ষারোগী
বাংলাদেশে সনাক্তের বাইরে ২৬% যক্ষারোগী

গত বছরের জরিপ অনুযায়ী বাংলাদেশে যক্ষা রোগীর সংখ্যা দুই লাখ ৬৭ হাজার ২৭৮ জন। আর শিশুদের ক্ষেত্রে এ সংখ্যা ১১ হাজার ৩৫২ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এখনও দেশের ২৬ শতাংশ যক্ষারোগী সনাক্তের বাইরে।

আগামীকাল বিশ্ব যক্ষা দিবস উপলক্ষ্যে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।

জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্রাকের যৌথ উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মূল উপস্থাপনায় ডা, নাজিস আরেফিন সাকি গেলো বছরের বৈশ্বিক যক্ষার প্রতিবেদন তুলে ধরে বলেন, যক্ষা আক্রান্তদের সনাক্ত করে চিকিৎসার আওতায় আনাই বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু যক্ষা নির্মূলে যে টার্গেট রেখেছে বাংলাদেশের সামনে সে হার যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে। হু'র টার্গেটের চেয়েও বেশি যক্ষা রোগী চিকিৎসার আওতায় আনা হয়েছে। শিশু যক্ষা রোগীদের ক্ষেত্রেও এ হার ৯৪ শতাংশ।

সংবাদ সম্মেলনে বক্তারা যক্ষারোগ নির্মূলে সচেতনতার পাশাপাশি, রোগ সনাক্তকরণ ও সুচিকিৎসার কথা গুরুত্ব সহকারে তুলে ধরেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ