স্বাস্থ্য

আবারো খালেদাকে আনা হলো বঙ্গবন্ধু মেডিকেলে

খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার ব্যক্তিগত জিনিসপত্র কারাগার থেকে এনে কেবিন ব্লকের ৬২১ ও ৬২২ নম্বর কেবিনে রাখা হবে। কেবিন ব্লকের সামনে নিরাপত্তাও বড়ানো হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেলার মাহবুবুল ইসলাম তাকে (খালেদা জিয়া) হাসপাতালে নেয়ার কথা জানান।

মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী মার্চের শুরুতেও তাকে একবার বঙ্গবন্ধু মেডিকেলে স্থানান্তরের প্রস্তুতি নেয়া হয়, তবে বিএনপি চেয়ারপারসন রাজি না হওয়ায় বঙ্গবন্ধু মেডিকেলে নেয়া হয়নি।

পরে বিএনপি নেতাদের পক্ষ থেকে বলা হয়, বঙ্গবন্ধু মেডিকেলের ওপর খালেদা জিয়ার আস্থা নেই, তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চান।

গত বছর ৮ ফেব্রুযারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত। সেই থেকে পুরান ঢাকার পরিত্যাক্ত কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ