বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক।
মাহবুবুল হক বলেন, যে অবস্থায় তিনি হাসপাতালে এসেছিলেন তার চেয়ে ভাল আছেন সাবলীল ও হাসিখুশি অবস্থায় আছেন তিনি।
মঙ্গলবার হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তৃতীয় দফায় বঙ্গবন্ধু মেডিকেলের ৬২১ নম্বর কেবিনে রাখা হয়েছে। এখানে আনার পরের দিন মঙ্গলবার দুপুরের পরে মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়াকে দেখে আসার পর সংবাদ সম্মেলন করেন বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক।
যে অবস্থায় তিনি এখানে এসেছিলেন তার চেয়ে খালেদা জিয়া ভাল আছেন বলে জানান বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন-মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ীই পরবর্তী সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আন্দোলনের মাধ্যমে বিএনপি নেত্রীকে মুক্ত করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া মাহফিলে এসব কথা বলেন মির্জা ফখরুল।
এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া-মাহফিলের আয়োজন করেন