স্বাস্থ্য

নুসরাতকে এখনই সিঙ্গাপুরে পাঠানো সম্ভব নয়: সামন্ত লাল

সামন্ত লাল সেন
সামন্ত লাল সেন

শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে যাওয়া ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে এখনই সিঙ্গাপুরে পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন।

মঙ্গলবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে তিনি এ কথা বলেন

সামন্ত লাল সেন বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং অবস্থা উন্নতি হচ্ছে। তবে রোগীর যে কনডিশন তাতে ৫ ঘণ্টা ফ্লাই করা সম্ভব নয়। অবস্থার উন্নতি হলে ট্রান্সফার করার চিন্তা করবো।

তিনি আরো বলেন, ১৭ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটি চিকিৎসক দল ঢাকা আসবে। তখন তারা নুসরাতকে দেখে মতামত দিতে পারবে।

এর আগে গতকাল সোমবার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মাদ্রাসাছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পরপরই বার্ন ইউনিটের চিকিৎসকরা সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ শুরু করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ