স্বাস্থ্য

খাদ্যে ভেজাল দেয়া ক্ষমাহীন অপরাধ: খাদ্যমন্ত্রী

 খাদ্যে ভেজাল দেয়া ক্ষমাহীন অপরাধ: খাদ্যমন্ত্রী
খাদ্যে ভেজাল দেয়া ক্ষমাহীন অপরাধ: খাদ্যমন্ত্রী

খাদ্যে ভেজাল দেয়া ক্ষমাহীন অপরাধ এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আর খাদ্যে যারা ভেজাল দেয়, তারা আগুন সন্ত্রাসীর চেয়েও ভয়ঙ্কর বলে মন্তব্য করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. নাসিম।

একাদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি প্রথম সভা করে গত রোববার।

তার তিন দিন পর বুধবার সকালে সভার বিস্তারিত তুলে ধরে সংসদের মিডিয়া সেন্টারে ব্রিফ করেন কমিটির সভাপতি মো. নাসিম।

তিনি জানান, খাদ্যে ভেজাল রোধে জিরো টলারেন্স দেখাতে সুপারিশ করা হয়েছে মন্ত্রণালয়কে আর নিশ্চিত করতে বলা হয়েছে খাদ্যের পুষ্টিমান।

এ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাশেষে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।

রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য না বাড়াতেও ব্যবসায়ীদের আহ্বান জানান খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. নাসিম।

শুধু মন্ত্রণালয়ের একার পক্ষে খাদ্যে ভেজাল দূর করা যাবে না— এজন্য সকলে সহযোগিতা চেয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

নিরাপদ ও পুষ্টিমানসম্পন্ন খাদ্য এবং বাজার মনিটরিংয়ের জন্য ১৮টি মন্ত্রণালয়ের সমন্বয়ে যে টিম কাজ করছে তাতে সমন্বয়ের অভাব রয়েছে বলে জানান মো. নাসিম।

আর খাদ্যমন্ত্রী জানান, এক্ষেত্রে আইনের র্পূণাঙ্গ বাস্তবায়ন খুবই জরুরি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ