স্বাস্থ্য

মঙ্গলবার সারাদেশে শুরু হচ্ছে ‘জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ’

সচিবালয়ে সংবাদ সম্মেলন
সচিবালয়ে সংবাদ সম্মেলন

স্বাস্থ্যখাতকে শৃংখলায় নিয়ে আসতে সরকার ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রনোয়ণের উদ্যোগ নিয়েছে। আসছে মন্ত্রিসভা বৈঠকে আইনটির খসড়া উপস্থাপন করা হবে। সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য সেবার মান নিশ্চিতের পাশাপাশি মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ। মঙ্গলবার থেকে সারাদেশে শুরু হচ্ছে ‘জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ’।

দেশের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ প্রথমবারের মতো ‘জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ’ পালনের উদ্যোগ নিয়েছে সরকার। সপ্তাহ জুড়ে দেশের সকল পর্যায়ে সরকারের সেবার প্রচার-প্রচারনা, বিনামূল্যে, চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি, সচনেতনামূলক সভা, সেমিনার কার্যক্রম থাকছে এ উদ্যোগে।

১৬ এপ্রিল সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরইমধ্যে সরকার স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিতের পথে উল্লেখ করে বলেছেন, এখন সেবার মান নিশ্চিত করতে হবে। বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে নতুন নতুন হাসপাতাল। এখন সরকারিভাবেই ওষুধ তৈরিরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, সরকারি-বেসরকারি স্বাস্থ্যখাতকে শৃংখল রাখতে মানুষের হয়রানি বন্ধ করতে আসছে মন্ত্রিসভা বৈঠকেই উপস্থাপন করা হবে স্বাস্থ্য সুরক্ষা আইন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সপ্তাহ জুড়ে যে কর্মসূচী পালন করতে যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রণালয়, তাতে বেসরকারি স্বাস্থ্যখাতও সামিল হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ