কৃত্রিম পা সংযোজনের সাত দিন পর বাসায় ফিরেছেন গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেল সরকার।
সাভারের সিআরপিতে সাত দিন চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার দুপুরে বাসায় ফেরেন রাসেল। চার সপ্তাহ সিআরপিতে চিকিৎসাধীন থাকার কথা থাকলেও রাসেলের মনোবল ও শারিরীক সামর্থ্যের জন্য এক সমপ্তাহের মধ্যেই তাকে ছেড়ে দেয়া সম্ভব হয়েছে বলে জানান হাসপাতালটির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক।
কৃত্রিম পা লাগানোর পর হাঁটতে পারায় খুশি রাসেল সরকার।
গত ১১ এপ্রিল রাসেল সিআরপিতে ভর্তি হন। কয়েক দফা ডাক্তারি পরীক্ষা শেষে ১৮ এপ্রিল সিআরপির সহযোগীতায় বিনামূল্যে রাসেলের কৃত্রিম পা সংযোজন করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: