সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রায় স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন— অর্থাৎ আগের চেয়ে অনেকটাই সুস্থ তিনি।
মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সফল অস্ত্রোপোচার শেষে এখন সিঙ্গাপুরে ফলোআপ চিকিৎসায় আছেন ওবায়দুল কাদের।
সিঙ্গাপুর সিটিতে একটি এপার্টমেন্ট ভাড়া নিয়ে বসবাস করছেন এবং বাসা থেকেই চিকিৎসার ফলোআপে আছেন তিনি। বাসাটির সীমানার মধ্যেই একটি সুইমিং পুল রয়েছে। তিনি প্রতিদিন এই সুইমিংপুলের পাশে কিছু সময় হাটেন।
দেশে ফেরার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
ওবায়দুল কাদের চলতি মাসের শেষ দিকে দেশে ফিরছেন বলে শোনা গিয়েছিল তবে দেশে ফিরলে চেকআপের জন্য আবারো সিঙ্গাপুরে যেতে হবে তাকে ।
সে কারণে সিঙ্গাপুরে থেকে একেবারে চেকআপ শেষ করেই তিনি দেশে ফিরতে চান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: