স্বাস্থ্য

কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে যেসব অভ্যাসে

কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে যেসব অভ্যাসে
কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে যেসব অভ্যাসে

অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। সাধারণত অনিয়মিত খাদ্যাভ্যাস আর অপরিকল্পিত খাদ্যতালিকার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে। কেউ কেউ আবার বংশগত কারণেও এই সমস্যায় ভোগেন।

সময় মতো কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিয়ন্ত্রণ করতে না পারলে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে।এ কারণে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা প্রয়োজন। সাধারণত যেসব কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে-

১. ফাইবার বা আঁশজাতীয় খাবার, শাকসবজি ও ফলমূল কম পরিমাণে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়।

২. ছানা, পনির কিংবা বিভিন্ন দুগ্ধজাত খাবার অতিরিক্ত পরিমাণে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়াতে পারে।

৩. পর্যাপ্ত পরিমাণে পানি না খেলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়।

৪. মানসিক অবসাদ বা অতিরিক্ত দুশ্চিন্তার কারণেও কোষ্ঠকাঠিন্য হয়।

৫. অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকলে কোষ্ঠকাঠিন্য হতে পারে।

৬. হাঁটা-চলা, পরিশ্রম বা শরীরচর্চার অভ্যাস না থাকলেও কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি থাকে।

৭. ডায়াবেটিস থাকলেও অনেকসময় কোষ্ঠকাঠিন্য দেখা দেয়।

এসব ছাড়া নানা রকম ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে।

সময় মতো চিকিৎসা করতে পারলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। এছাড়া ঘরোয়া উপায়েও কোষ্ঠকাঠিন্যের সমস্যায় উপকার পেতে পারেন। মধু, পালং শাক, লেবুর রস, আঙ্গুরের রস ইত্যাদি হজম শক্তি বাড়ানোর পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করতে সাহায্য করে। সূত্র : জি নিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ