স্বাস্থ্য

ডেঙ্গু টেস্ট সরকারি হাসপাতালে বিনামূল্যে ও বেসরকারি হাসপাতালে ৫০০ টাকা

ডেঙ্গু টেস্ট সরকারি হাসপাতালে বিনামূল্যে ও বেসরকারি হাসপাতালে ৫০০ টাকা
ডেঙ্গু টেস্ট সরকারি হাসপাতালে বিনামূল্যে ও বেসরকারি হাসপাতালে ৫০০ টাকা

দেশের সকল বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু টেস্টের ফি ৫০০ টাকার বেশি না নেয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সাথে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ সংশ্লিষ্ট সব টেস্ট ফ্রি ঘোষণা করা হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এই মূল্য তালিকা রোববার (২৮ জুলাই) থেকে কার্যকর হবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই মূল্য তালিকা কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে সাম্প্রতিক কিছু চ্যালেঞ্জ মোকাবেলায়র জন্য ঢাকা শহরের বেসরকারী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের মালিক পক্ষের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের

মহাপরিচালকের আলোচনার প্রেক্ষিতে NS1- ৫০০ টাকা (সর্বোচ্চ) যা পূর্বে মূল্য ছিল ১২০০- ২০০০ টাকা, IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০ টাকা (সর্বোচ্চ) যা পূর্বে মূল্য ছিল ৮০০- ১৬০০ টাকা, CBC-৪০০ টাকা (সর্বোচ্চ) যা পূর্বে মূল্য ছিল ১০০০ টাকা করা হয়েছে।

এছাড়াও সকল সেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগীদের জন্য একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু এবং সব হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করাসহ ডেঙ্গু রোগীর সংখ্যার অনুপাতে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধিও সিদ্ধান্ত নেয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ