স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০ হাজার, বাড়ি ফিরেছেন ৮৪ শতাংশ

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০ হাজার, বাড়ি ফিরেছেন ৮৪ শতাংশ
ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০ হাজার, বাড়ি ফিরেছেন ৮৪ শতাংশ

চলতি বছর রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ইতিমধ্যে ৪২ হাজার ২৪৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই হিসেবে আক্রান্তদের শতকরা ৮৪ শতাংশ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত ৪৯ হাজার ৯৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছের ৪০ জন। সরকারি পরিসংখ্যানে, রাজধানীর সরকারি-বেসরকারি ৪০টি ও ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীকে এ হিসাবে দেখানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৭১৬ জন। তাদের মধ্যে রাজধানীর ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ১৫ জন এবং অন্যান্য বিভাগীয় হাসপাতালে মোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৭০১ জন।

কন্ট্রোল রুম থেকে জানা গেছে, ১৫ আগস্ট সকাল ৮টা থেকে ১৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৭১৯ জন। তাদের মধ্যে ঢাকায় আক্রান্ত ৭৫৯ ও ঢাকার বাইরে আক্রান্ত ৯৬০ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ