স্বাস্থ্য

ঢাকা মেডিকেলে স্টাফ-নার্স সংঘর্ষে আহত ১০

ঢাকা মেডিকেলে স্টাফ-নার্স সংঘর্ষে আহত ১০
ঢাকা মেডিকেলে স্টাফ-নার্স সংঘর্ষে আহত ১০

রোগীর রক্ত পরীক্ষার রিপোর্ট নেওয়াকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজির স্টাফ এবং নার্সদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

রোববার দুপুরে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার প্যাথলজি বিভাগে এ সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালের চতুর্থ শ্রেণির এক কর্মচারী জানান, জরুরি বিভাগের নার্স রাসেল তার এক আত্মীয়ের রক্ত পরীক্ষার রিপোর্ট আনতে প্যাথলজি বিভাগে যান। নিয়ম অনুযায়ী লাইনে দাঁড়িয়েও রিপোর্ট না পেয়ে তিনি সংশ্নিষ্ট কর্মকর্তার কাছে দেরি হওয়ার কারণ জানতে চান।

এ নিয়ে দু'জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাসেলের পক্ষের লোকজন জড়ো হয় সেখানে। এ সময় প্যাথলজির স্টাফদের সঙ্গে নার্সদের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়।

সংঘর্ষের সময় হাসপাতালের প্যাথলজি বিভাগের রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাত দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ