স্বাস্থ্য

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সালথা উপজেলার সিরাজুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুসহ ১০জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল সাতটার দিকে সিরাজুল ইসলাম মারা যান। তিনি গত মঙ্গলবার সকাল আটটার দিকে হাসপাতালের চার নম্বর পুরুষ ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। সিরাজুল ইসলাম সালথা উপজেলার নারাণদিয়া গ্রামের মৃত শেখ ফেলুর ছেলে।

সিরাজুল ইসলামের স্ত্রী মাসুদা আক্তার জানান, গত মঙ্গলবার তিনি জ্বরে আক্তান্ত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তার অবস্থা অপরিবর্তিত ছিল। আজ শনিবার সকালে তিনি মার যান। তিনি বলেন স্বামীর ব্যবসা সূত্রে আমরা বাস করি মাদারীপুর জেলার শিবচরে। সেখানেই তাঁকে দাফন করা হবে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৪ তারিখ সে জ্বরে আক্তান্ত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ