স্বাস্থ্য

বাজারে আসছে গণস্বাস্থ্যের করোনা শনাক্তকরণ কিট, দাম ৩৫০ টাকা!

বাজারে আসছে গণস্বাস্থ্যের করোনা শনাক্তকরণ কিট, দাম ৩৫০ টাকা!
বাজারে আসছে গণস্বাস্থ্যের করোনা শনাক্তকরণ কিট, দাম ৩৫০ টাকা!

করোনাভাইরাস শনাক্তকরণ কিট উদ্ভাবন করেছে গণস্বাস্থ্যকেন্দ্র। এই কিট আগামী ১৫ দিনের মধ্যেই সরকারের কাছে হস্তান্তর করা হবে। সর্বোচ্চ ৩৫০ টাকায় এই কিট বাজারে বিক্রি করতে চায় গণস্বাস্থ্য।

বিষয়টি জানিয়েছেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, আমরা মাত্র কাঁচামাল আমদানি করার অনুমোদন পেয়েছি। আমরা প্রায় সাত দিন ধরে অনুমতির অপেক্ষায় ছিলাম। ভালো খবর যে আমরা অনুমতি পেয়েছি।

এই কিট বাজারে আসতে কতদিন সময় লাগবে, এমন প্রশ্নের জবাবে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা স্যাম্পল তৈরি করে ১৫ দিনের মধ্যে সরকারকে দেব। সরকার যাচাই-বাছাই করে এক মাসের মধ্যে বাজারে ছাড়তে পারবে। আমাদের দাম পড়বে ২০০-২৫০ টাকা। সরকারের দাম পড়বে ৩০০-৩৫০ টাকা। আমরা চাইব এই কিট ৩৫০ টাকার বেশি দাম যেন কোনোভাবেই না হয়।

এর আগে বৃহস্পতিবার ব্যাপকভাবে ব্যবহারের জন্য করোনা শনাক্তকরণ কিটের অনুমোদন দিয়েছে সরকার।

এর আগে করোনাভাইরাস শনাক্তের কিট আবিষ্কার করার দাবি করে গণস্বাস্থ্যকেন্দ্রের অঙ্গ প্রতিষ্ঠান আরএনএ বায়োটেক লিমিটেড। এ কিটটি বাজারজাত করার জন্য ওষুধ প্রশাসনের মহাপরিদফতরের অনুমোদনের জন্য আবেদন করে প্রতিষ্ঠানটি।

গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ জানান, সিঙ্গাপুর এবং গণস্বাস্থ্যের একটি গবেষক দল মিলে এই আবিষ্কার করেছে। দেশে করোনাভাইরাস পরীক্ষা করার কিটের যে সংকট আছে তা এই আবিষ্কারে দূর হবে বলে আশা গণস্বাস্থ্যকেন্দ্রের।/যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ