স্বাস্থ্য

রোগী শুণ্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স!

রোগী শুণ্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স!
রোগী শুণ্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স!

করোনা ভাইরাসজনিত আতঙ্কে রোগী শুণ্য হয়ে পড়েছে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ডেলিভারী রোগী ছাড়া কেউ ভর্তি হচ্ছেন না। গত ২৪ ঘন্টায় ৬জন প্রসূতির নরমাল ডেলিবারী হলেও ভর্তি হয়েছেন চার জন। পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডসহ ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালের তিনটি ওয়ার্ডই এখন রোগী শুন্য।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় মহিলা ওয়ার্ডে ভর্তি চারজনের সবাই ডেলিভারী রোগী। জরুরী বিভাগ এবং আউটডোরেও কমেছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জরুরী বিভাগে ৫০ জন, আউটডোরে মহিলা ২৫ জন, পুরুষ ৩৫ জন ও ১৭ জন শিশু চিকিৎসা নিয়েছে বলে সূত্র জানায়। যেখানে প্রতিদিন তিন থেকে পাঁচশ রোগী চিকিৎসা সেবা নিতে আসতো এখানে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল আলম সুমন বলেন, আমাদের ডাক্তার, নার্সসহ সকল স্টাফ হাসপাতালে রয়েছে। মঙ্গলাবার রাতে ৬জন প্রসূতির নরমাল ডেলিভারী করার পর দুই জন বাড়িতে চলে গেছে। বাকি চারজন আজ বুধবার চলে যেতে চাচ্ছে। করোনা ভাইরাসজনিত কারণে ছোট খাটো সমস্যা নিয়ে কেউ হাসপাতালে আসছেনা, মোবাইল ফোনে পরামর্শ নিচ্ছেন। করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, দাউদকান্দিতে এখনো করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগী চিহ্নিত না হলেও আইসোলেশনের জন্য শহিদনগর ট্রমা সেন্টারকে প্রস্তুত রাখা হয়েছে।/ভোরেরকাগজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ