স্বাস্থ্য

নমুনা সংগ্রহের অনুমতি পেল গণস্বাস্থ্য কেন্দ্র

নমুনা সংগ্রহের অনুমতি পেল গণস্বাস্থ্য কেন্দ্র
নমুনা সংগ্রহের অনুমতি পেল গণস্বাস্থ্য কেন্দ্র

অবশেষে করোনা শনাক্তকারী কিট তৈরিতে আক্রান্ত রোগীর রক্তের নমুনা সংগ্রহের অনুমতি পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। বুধবার (২২ এপ্রিল) সাংবাদিকদের এ কথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ‘রক্তের নমুনা সংগ্রহের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যখন কিছুই করা যাচ্ছিলো না, তখন আমি খুব বিরক্ত হয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এটার বিরুদ্ধে অভিযোগ করি। উনার সহায়তার কারণেই আমরা রক্ত সংগ্রহের অনুমতি পেয়েছি। এখন আমার ডাক্তার, টেকনিশিয়ানরা কুর্মিটোলা এবং কুয়েত মৈত্রী হাসপাতালে থেকে করোনা রোগীর রক্ত সংগ্রহ করে নিয়ে আসবেন।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ২৫ এপ্রিল আইইডিসিআর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ ১০টি এজেন্সিকে পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট দেওয়া হবে। এই কিট দেওয়ার পর সরকার অনুমতি দিলে দ্রুত তা বিভিন্ন ল্যাবে সরবরাহ করা সম্ভব হবে। সরকারের অনুমোদন পাওয়ার পর পর্যায়ক্রমে এক লাখ কিট দেওয়া হবে।

জানা যায়, গত ১২ এপ্রিল দশজন করোনা আক্রান্ত রোগীর প্রতিজনের তিন সিসি রক্তের নমুনা চেয়ে আবেদন করে গণস্বাস্থ্য কেন্দ্র। আগে পাঁচজন করোনা রোগীর রক্ত পেয়েছিল তাঁরা। সে সময় ল্যাবরেটরিতে গোলযোগ তৈরি হয়। গবেষণার জন্য আবারও করোনা রোগীর রক্ত প্রয়োজন জানায় প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন : লকডাউনে ছাত্রীদের ঝরে পড়ার হার বাড়বে : ইউনেস্কো

প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনা মহামারী শুরুর পর থেকে এই ভাইরাস শনাক্তে করোনার তৈরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। যাবতীয় কার্যক্রম এগিয়ে নিলেও ল্যাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে কিট তৈরির প্রক্রিয়া পিছিয়ে যায়। সেই বাধা অতিক্রম করলেও নতুন করে আমলাতান্ত্রিক জটিলতার মুখে পড়ে প্রক্রিয়াটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ