স্বাস্থ্য

রোববার থেকে ভাসমান জনগোষ্ঠীর টিকাদান শুরু

ঈদে কোলাকুলি না করার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের
ঈদে কোলাকুলি না করার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের

আগামীকাল (রোববার) থেকে ভাসমান জনগোষ্ঠী এবং কওমি মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের মাঝে টিকাদান কর্মসূচি শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

বিকেলে বা সন্ধ্যায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভাসমান জনগোষ্ঠীর টিকাদান কর্মসূচি শুরু হবে। ১ দিনে কত সংখ্যক মানুষকে টিকা দেওয়া হবে তা এখনো নির্ধারিত হয়নি। তবে প্রস্তুতি থাকবে অন্তত ১ হাজার মানুষকে টিকার আওতায় আনার।

শামসুল হক আরও বলেন, রোববার সকাল থেকে আমরা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেবো। শিক্ষার্থীদের সংখ্যার উপর নির্ভর করবে দিনে কত সংখ্যক শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ভাসমান বা অস্থায়ীভাবে বসবাসকারীদের জনসনের টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। কারণ এটি সিঙ্গেল ডোজ টিকা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ