রাজশাহী মহানগর ও জেলায় গত ২৪ ঘন্টায় ৮৭ টি করোনার নমুনা পরীক্ষা করে ১৮ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ২০.৬৮ ভাগ। এর আগে গত পরশু ছিল ৩৮.৮৪ ভাগ। যা একদিনের ব্যবধানে কমেছে ১৮.১৬ ভাগ।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গে নিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মারা যায়।
শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় উপসর্গ নিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মৃত্যু বরণ করেন ।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে নতুন ১০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬৮ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১৪৬ টি।