স্বাস্থ্য

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

করোনা
করোনা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৮৮৭ জন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৯২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৩১ জনে। সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৫৭ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ১৬ হাজার ৬৬ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৩২ হাজার ২০৭ জনের। শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দেশে করোনা ভাইরাসে ৩৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন ৪ হাজার ৭৪৬ জন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৯ লাখ ৩৮৫ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১০ হাজার ৫৬ জনের।

এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিল ১৪ লাখ ৫১ হাজার ৯৩৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৫২১ জনের।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪১ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ২৪ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৫৫ হাজার ৭০৭ জনে। আর সুস্থ হয়েছেন ৩৩ কোটি ৮৫ লাখ ৯৭ হাজার ৯০৮ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ৬৪ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৪৯ হাজার ২৪৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৭ লাখ ২১ হাজার ৮৪৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯ হাজার ৯০৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৯৫৮ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৮২২ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৫৫৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৫ হাজার ৫৭৯ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৩ লাখ ৯৩ হাজার ৯৫১ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৮৩৯ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, জার্মানি অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪০তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ