স্বাস্থ্য

করোনায় মৃত্যু ১০-এর নিচে নামল

বাংলাদেশে করোনা
বাংলাদেশে করোনা

দেশে করোনায় মৃত্যু ১০ এর নীচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছে ৯ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৭৪ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৫১ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জনে।

আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ।

এর আগে গতকাল রবিবার করোনাভাইরাসে ২১ জনের মৃত্যু হয়েছিল। সেদিন শনাক্ত হয়েছিল ১ হাজার ৯৮৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আট হাজার ৬৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬৩ হাজার ২৫৮ জন। দেশের ৮৭৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ৩১৮টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৯৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৯৬৪টি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছয় দশমিক ৯৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫০ শতাংশ।

এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৩ জন। চট্টগ্রামে ৬ জন। বাকি বিভাগগুলোতে মৃত্যু নেই।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ