স্বাস্থ্য

করোনায় ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু

করোনায় মৃত্যু
করোনায় মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৩৩ জনে।

গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন নারী। ঢাকায় ৫, রাজশাহীতে ৩ এবং খুলনায় ১ জন মারা গেছেন। বাকি ৫ বিভাগে কারো মৃত্যু হয়নি।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮৬৪ জন। দেশে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫০৮টি নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক শূন্য ১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ।

এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৬৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ