স্বাস্থ্য

বাংলাদেশকে টিকা দেবে না লিথুয়ানিয়া

করোনার টিকা
করোনার টিকা

রাশিয়ার বিপক্ষে ভোট না দেওয়ায় বাংলাদেশকে টিকা দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে লিথুয়ানিয়া। রুশ বাহিনীর আগ্রাসনের নিন্দায় জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট না দেওয়ায় বাংলাদেশকে করোনার টিকা না দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। চলতি সপ্তাহের শুরুতে লিথুয়ানিয়ার সরকার বাংলাদেশকে ৪ লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ ফাইজারের টিকা দেওয়ার কথা ছিল। এখন এই সিদ্ধান্ত বাতিল করেছে দেশটি ।

লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েনের বরাত দিয়ে লিথুয়ানিয়ান ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা বন্ধ ও সেখান থেকে রুশ সেনাদের সরিয়ে নিতে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থনে একটি প্রস্তাব পাস হলেও, ওই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিবাদে জাতিসংঘ সাধারণ পরিষদের ডাকা জরুরি অধিবেশনে পাস হওয়া ওই প্রস্তাবে ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

এই প্রস্তাবের পক্ষে ভারত, পাকিস্তান ও চীনসহ ৩৫টি দেশের মধ্যে বাংলাদেশও ভোট দেওয়া থেকে বিরত ছিল।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ