একটানা তাণ্ডব চালানোর পর দেশে কমতে শুরু করেছে করোনায় মৃত্যু ও শনাক্তের হার।
সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তি থেকে এই তথ্য পাওয়া যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৯ জনে।
একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৩৬ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ।
এর আগে গতকাল রোববার (৬ মার্চ) করোনা আক্রান্ত হয়ে আরও ৮ জন মারা যান। এ সময় আরও ৫২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: