দেশে কমে এসেছে করোনায় মৃত্যু। গেল ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩২৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ওই ৩২৭ জন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ।
বুধবার ৯ সপ্তাহ পর নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২ শতাংশের নিচে নেমে আসে।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে।
সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন দুই হাজার ৪৯৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৫৫ হাজার ২৫৪ জন সুস্থ হয়ে উঠলেন।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: