রোজার মধ্যেও কোভিডের টিকাদান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাছাড়া চলমান গণটিকা কার্যক্রমের সময়সীমা আরও তিন দিন বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে আজ (বৃহষ্পতিবার) এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ‘গণটিকা কার্যক্রম আমরা আরও তিন দিন বৃদ্ধি করতে চাচ্ছি। যাঁরা এখনও টিকা নেননি, তাঁরা যাতে নিতে পারেন। এ ছাড়া রোজার মধ্যেও আমাদের টিকাদান কার্যক্রম চলমান থাকবে। যেখানে আমাদের ফিক্সড সেন্টার আছে, সেখানে আপনারা টিকা নিতে পারবেন।’
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: