স্বাস্থ্য

ঢাকার ১০টি এলাকা ঝুঁকিপূর্ণ

আইসিডিডিআর,বিতে ঘণ্টায় ৫৭ ডায়রিয়া রোগী!

আইসিডিডিআর,বি
আইসিডিডিআর,বি

দেশে হু হু করে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। এরই ধারাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৯ জন ডায়রিয়া রোগী রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) ভর্তি হয়েছেন। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে ৫৭ জন করে ডায়রিয়ায় আক্রান্ত রোগী আইসিডিডিআর,বিতে ভর্তি হয়েছেন।

আইসিডিডিআর,বি'র কর্মকর্তারা জানান, চলতি বছর হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক ডায়রিয়া রোগী এসেছে। ঢাকার অন্তত ১০টি এলাকা সবচেয়ে বেশি প্রাদুর্ভাবের এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে।

এদিকে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত ১০ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত হয়ে ৪২৬ জন রোগী আইসিডিডিআর,বিতে ভর্তি হয়েছেন।

এর আগের ২৪ ঘণ্টায় আইসিডিডিআর,বিতে একদিনে রেকর্ড ১ হাজার ৩৮৩ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছিলেন বলে জানান কর্মকর্তারা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ