স্বাস্থ্য

করোনায় শনাক্ত ৩৬ জন, মৃত্যু নেই

করোনা
করোনা

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু নেই। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ৩৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫১ হাজার ৯০৩ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। যা আগের দিন ছিল শূন্য দশমিক ৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭৮৫ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৮৬ হাজার ৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ৯১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯৩ জন এবং নারী ১০ হাজার ৫৩০ জন।

নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ২২ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে শূন্য, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ১ জন, বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ