স্বাস্থ্য

দেশের ৬১ জেলায় করোনা রোগী নেই

করোনা রোগী। ফাইল ছবি।
করোনা রোগী। ফাইল ছবি।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি কেউ। এই সময়ে ৫১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে টানা ষষ্ঠদিন করোনায় মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। এর আগে সর্বশেষ গত ১১ এপ্রিল করোনায় ১ জনের মৃত্যুর খবর আসে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার হাজারের কাছাকাছি নমুনা পরীক্ষা করে ৫১ জনের কোভিড শনাক্ত হয়। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক শূন্য ৪ শতাংশ। আগের দিন এই ১ দশমিক ২৮ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে মহামারির মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জন হয়েছে। নতুন কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়েছে।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৩২৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জন সুস্থ হয়ে উঠলেন।

গত একদিনে দেশে শনাক্ত রোগীর মধ্যে ৩৮ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। ঢাকা বিভাগের আর কোনো জেলায় নতুন রোগী শনাক্ত হয়নি। এর বাইরে কক্সবাজারে এক জন এবং সিলেটে ১২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ, দেশের ৬১ জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ