টানা ষষ্ঠ দিনের মতো করোনায় মৃত্যুশূন্য থাকল বাংলাদেশ। বোঝায় যাচ্ছে দেশে করোনাভাইরাসের সংক্রমণ এখন নিম্নমুখী। গত এক দিনে করোনায় কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৩৮ শতাংশ।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় শনাক্ত হন ১৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৬০২ জন, যাতে মোট শনাক্তের হার ১৩.৯৭ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬৪ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯৪ হাজার ১২৩ জন।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: