স্বাস্থ্য

টানা ১০ দিন করোনায় শূণ্য মৃত্যু

করোনা রোগী। ফাইল ছবি।
করোনা রোগী। ফাইল ছবি।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ এখন নিম্নমুখী। এ অবস্থার মধ্যে টানা দশম দিনের মতো করোনায় মৃত্যুশূন্য থাকল বাংলাদেশ। দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর এটাই মৃত্যুশূন্য থাকার সর্বোচ্চ রেকর্ড। গত এক দিনে করোনায় কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৫৮ শতাংশ।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় শনাক্ত হন ১৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৬৯১ জন, যাতে মোট শনাক্তের হার ১৩.৯৬ শতাংশ।

করোনায় এ পর্যন্ত মৃত পুরুষের সংখ্যা ১৮ হাজার ৫৯৪ ও নারীর সংখ্যা ১০ হাজার ৫৩৩ জন।

এছাড়া এক থেকে ১০ বছর বয়সী মারা গেছে ৮৮ জন, ১১ থেকে ২০ বছর বয়সী মারা গেছে ১৯৮ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৬৮৯ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ হাজার ৭১৭ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ হাজার ৪২৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৬ হাজার ৭৮৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৯ হাজার ৫ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৫ হাজার ১০৪ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১ হাজার ৭০৭ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী ৩৭১ জন ও শতবর্ষী ৩৭ জনের মৃত্যু হয়েছে করোনায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৬ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯৫ হাজার ১৪৬ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর এক দিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ৬৪ জনের।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ