স্বাস্থ্য

করোনায় মৃত্যু নেই

করোনা রোগী। ফাইল ছবি।
করোনা রোগী। ফাইল ছবি।

দেশে টানা ১৮ দিন করোনায় কারও মৃত্যু হয়নি। আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। এই সময় ২৩ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

আগের দিনের তুলনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন ১০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫ হাজার ৫৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪১। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৩৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে যে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে, তার মধ্যে ঢাকা বিভাগেই আক্রান্ত হয়েছে ১৯ জন। এর মধ্যে ঢাকায় ১৮ জন ও টাঙ্গাইলে একজনের করোনা শনাক্ত হয়। রংপুরে দুজন এবং খুলনা ও সিলেট বিভাগে একজন করে করোনা শনাক্ত হয়। ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল বিভাগে কারও করোনা শনাক্ত হয়নি।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ৫২৬ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ