স্বাস্থ্য

টানা ৩০ দিন পর দেশে করোনায় মৃত্যু

করোনা রোগী। ফাইল ছবি।
করোনা রোগী। ফাইল ছবি।

গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১২৮ জন। এর আগে গত ২০ এপ্রিলের পর থেকে ২০ মে পর্যন্ত দেশে করোনায় কারও মৃত্যুর খবর আসেনি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

গত একদিনে ১৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫৩ হাজার ১৮৮ জনে। আগের দিন শুক্রবার ৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ৩ হাজার ৯২০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯২৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪৭ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ