স্বাস্থ্য

রাজধানীতে অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান শুরু

অভিযান। ছবি: সংগৃহীত
অভিযান। ছবি: সংগৃহীত

রাজধানীতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে বাড্ডা ও চকবাজার এলাকায় এই অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাড্ডা এলাকার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার। আর চকবাজার এলাকার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

ভোক্তা অধিকার জানায়, কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার অনিবন্ধিত বা নবায়নবিহীন কি না তা যাচাই করতে অভিযান শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠানের কাগজপত্রসহ বিভিন্ন বিষয় যাচাই করা হচ্ছে। শুরুতে বাড্ডার ঢাকা ক্রাউন মেডিকেল সেন্টারে অভিযান চালায় ভোক্তা অধিকার। তবে প্রতিষ্ঠানটিতে আপাতত কোনো অনিয়ম পাওয়া যায়নি। পরে তারা একই এলাকার ডগমা হাসপাতালসহ আশপাশের ক্লিনিক ও ডাগায়নস্টিক সেন্টারে অভিযান শুরু করে।

স্বাস্থ্য অধিদপ্তরের ৭২ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পর দেশের সব অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসন। গত ২৬ মে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সাক্ষর করা বিজ্ঞপ্তিতে ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত ক্লিনিক বন্ধের নির্দেশ দেয়া হয়। এসময়ের মধ্যে ক্লিনিক বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়ে দেয়া হয়। সে সময়সীমা শেষ হয় গতকাল শনিবার।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ