স্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৩ জন

স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন মোট ৭০ জন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৮ জন এবং ঢাকার বাইরে দুইজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৪১১ জন রোগীর ভর্তি রয়েছেন। একই সময়ে তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪১ জন। তবে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

উল্লেখ্য, গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং মারা যান ১০৫ জন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ