আগামী ২৬ জুন থেকে কলেরার মুখে খাওয়ার টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (১৪ জুন) বিকেলে রাজধানীর মহাখালী আইসিডিডিআর,বি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ডায়রিয়ার প্রকোপ মোকাবিলায় রাজধানীর ঝুঁকিপূর্ণ পাঁচ এলাকার ২৩ লাখ মানুষকে মুখে খাওয়ার কলেরা টিকা দিবে সরকার। অন্তঃসত্ত্বা ব্যতীত এক বছরের বেশি সব বয়সের মানুষকে এই টিকা দেওয়া হবে।
জাহিদ মালেক বলেন, দুই ডোজের এই টিকা কর্মসূচির প্রথম ডোজ দেওয়া হবে ২৬ জুন। পরবর্তীতে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: